Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকশোক সংবাদ

ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং আর নেই

ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং আর নেই। গত শুক্রবার অসুস্থ সায়মন ড্রিং তলপেটে সার্জারি চলাকালে রোমানিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ব্রিটিশ সাংবাদিক । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো বয়স হয়েছিল ৭৬ বছর।

রয়টার্স, টেলিগ্রাফ ও  বিবিসির হয়ে সাইমন ড্রিং কাজ করেছে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং তথ্যচিত্র নির্মাতা হিসেবে ১৮ বছর বয়স থেকে। বলা হয় তার হাত ধরে বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতা নতুন মাত্রা পেয়েছিল।

১৯৭১ সালের ২৫মার্চ মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী গণহত্যা শুরুর আগে প্রায় দুইশ বিদেশি সাংবাদিককে আটকে ফেলে, যাতে গণহত্যার কোনো খবর ছড়িয়ে না পরে বিশ্ব গণমাধ্যম। এমন সময় আটক হওয়া সায়মন ড্রিং পাকিস্তানি সামরিক আইন না মেনে লুকিয়ে থেকে প্রত্যক্ষ করেন গণহত্যার বাস্তব চিত্র।

আর এই খবর ডেইলি টেলিগ্রাফে প্রকাশ করেন ১৯৭১ সালের ৩০ মার্চ।তখন থেকেই হয়ে উঠেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button