Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র-সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে।

স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের মধ্যে বইছে ঈদের আনন্দ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেও ঈদ আনন্দের কোন কমতি ছিল না। পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন স্থানীয় এবং প্রবাসীরা।

এছাড়াও মুজদালিফা ময়দানে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন হজে যাওয়া হাজীরা। স্থানীয় সময় ফজর নামাজ শেষে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন তারা। পরে সাফা মারওয়া পদক্ষিণ শেষে পশু কোরবানি দিয়ে মাথা মুড়বেন হাজীরা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button