Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আইসিসির সদস্যপদে যুক্ত হলো আরও ৩ দেশ

দুবাইয়ে আইসিসির ৭৮তম বার্ষিক সভায় আরও ৩ দেশকে নতুন সদস্যপদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। দেশগুলো হলো সুইজারল্যান্ড, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। বর্তমানে আইসিসির সদস্য সংখ্যা ১০৬। এর মধ্যে অবশ্য ৯৪টি সহযোগী সদস্য।

এদিকে সভায় আইসিসির কিছু শর্ত না মানায় রাশিয়া ও জাম্বিয়ার সদস্যপদও বাতিল করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

১৮১৭ সালে সুইজারল্যান্ডে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু সে সময়ে খেলাটি সাড়া পায়নি। দেশটিতে সর্বশেষ ২০১৪ সালে সুইস ক্রিকেট অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এখন সুইজারল্যান্ডে ৩৩টি সক্রিয় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। তিনটি ঘরোয়া টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে সেখানে।

এছাড়া তাজিকিস্তানে এ মুহূর্তে ২২টি পুরুষ ও ১৫টি নারী ক্রিকেট দল রয়েছে। মূলত নারী ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিয়ে আইসিসির নজর কেড়েছে মঙ্গোলিয়া ও তাজিকিস্তান।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button