Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবিজ্ঞান ও প্রযুক্তি

বরিশালে ক্ষুদে বিজ্ঞানীর স্মার্ট সোলার হাইওয়ে এন্ড পাওয়ার প্লান্ট উদ্ভাবন

বরিশালে কলেজে পড়া এক ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবন করেছে,গাড়ি চললেই রাস্তা থেকে পাওয়া যাবে বিদ্যুৎ।পরিবেশ বান্ধব উপায়ে এমনই এক স্মার্ট সোলার হাইওয়ে এন্ড পাওয়ার প্লান্ট উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। প্রতিদিন তার এই উদ্ভাবন দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।তবে তার এই উদ্ভাবনকে আরো আধুনিকায়ন করতে সরকারি পৃষ্টপোষকতা চেয়েছেন,উদ্ভাবকসহ  শিক্ষকরা।

বরিশাল বি এম কলেজের ছাত্র মোসলেউদ্দীন সাহান।২০১৬ সালে স্মার্ট সোলার হাইওয়ে এন্ড পাওয়ার প্লান্ট প্রজেক্টের কাজ শুরু কোরে শেষ হয়,২০১৭ সালে।এতে খরচ হয় ৭০ হাজার টাকা।

সূর্যের আলোর মাধ্যমে ২ কিঃমিঃ রাস্তা দ্বারা ৬ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং মানুষের চলাচলের মাধ্যমে ও গাড়ির প্রেসারকে কাজে লাগিয়ে, পিজো ইলেক্ট্রিক এফেক্ট এর মাধ্যমে, বছরে আরো ১৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে।দেশ ও মানুষের কল্যাণে ভবিষ্যতে এই স্মার্ট সোলার হাইওয়েতে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এবং ডাস্ট সেন্সরসহ আরো কিছু প্রযুক্তি যুক্ত করতে চান,ক্ষুদে বিজ্ঞানী,সাহান।

এটি আরো আধুনিকায়ন করতে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন,শিক্ষকরা আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিলেন,জেলা প্রশাসক।

২০১৫ সালে উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১ম স্থান,২০১৭ সালে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১ম এবং জাতীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়ে পদক অর্জন করেছেন।২০১৮ সালে জাপান সরকারের আমন্ত্রণে সাকুরা সাইন্স একসেন্স প্রোগ্রামে,৮ দিনের জন্য অংশ নেন এই উদ্ভাবক।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button