Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৮ জয়ের রেকর্ড গড়ার অপেক্ষায় বাংলাদেশ

আজ দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

আজকের ম্যাচে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে তামিমরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের  জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয়ের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেছে তামিম বাহিনীকে।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন,  মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ-

ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশে কামুনহুকামওয়ে, ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স ও রিচার্ড এনগারাভা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button