
এক দিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার এখন সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্র্যান্ডন টেইলরের উইকেট শিকার করে এই কীর্তি গড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার।
সাকিবের ঝুলিতে এখন ২৭৪ উইকেট। টেস্ট এবং টি-২০ ক্রিকেটেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। সাদা পোষাকে তার রয়েছে ২১৫টি উইকেট।
আর টি-২০ ক্রিকেটে সাকিব পেয়েছেন ৯২ উইকেট। তিন ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড পৃথিবীর আর কোন ক্রিকেটারের নেই।
এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিলো মাশরাফি বিন মোর্ত্তুজার। মাশরাফির রেকর্ড স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই। তবে তৃতীয় ম্যাচে কোন উইকেট না পাওয়ায় অপেক্ষার প্রহর বাড়ে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত। এদিন অবশ্য হতাশ করেননি সাকিব আল হাসান।
বাংলাটিভি/ এস



