Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানের জয় উইন্ডিজের

সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়েছে উইন্ডিজ। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। আজ সকালে গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে টসে জিতে  ব্যটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সফরকারীদেরকে ক্যারিবীয়রা বেঁধে রাখে ১৮৩ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে এভিন লুইসের ঝড়ো ব্যাটিং উইন্ডিজকে এনে দেয় ১৯৯ রানের বড় পুঁজি। ৩৪ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন লুইস। ৪ টি চার আর ৯ ছক্কায় সাজানো ছিলো এই ওপোনাররের ইনিংসটি। এছাড়াও আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২, ক্রিস গেইল ৭ বলে ২১, লেন্ডল সিমনস ২৫ বলে ২১, নিকোলাস পুরান ১৮ বলে ৩১ ও হেইডেন ওয়ালশ জুনিয়র ৮ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে অবদান রাখেন।

এদিকে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন জশ ফিলিপ। এরপর অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৫ বলে ৩০ রান করে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। এরপর রানরেটের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিলেন ফিঞ্চ, ময়সেস হেনরিকসরা। কিন্তু কেউ উইকেটে থিতু হতে পারেননি।

অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৩৪, হেনরিকস ১৪ বলে ২১, ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬, অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫, মিচেল সুয়েপসন ১২ বলে ১৪ ও জশ হ্যাজলউড ৫ বলে ১৩ রান করলে তা শুধু অজিদের হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মাত্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এভিন লুইস। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button