Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবাংলাদেশ

মোজাহিদের কন্ঠে প্রকাশ হলো খেলবো গল্ফ শিরোনামের থিমসং

শান্ত শানের করা সুর ও সংগীত আয়োজন আর রাহুল রাজের এর কথায় সম্প্রতি গল্ফ বাংলাদেশ এর থিম সং ‘খেলবো গল্ফ’  গানটি নতুন শিল্পী মোজাহিদের কন্ঠে প্রকাশ পেলো।

গত মাসের দ্বিতীয় সপ্তাহে গানটির রেকর্ড শুরু করা হয় স্টুডিও নোট রেকর্ডস এ। ক্রিকেট ফুটবল ও অন্যান্য সকল ক্রীড়া নিয়ে থেম সং থাকলেও গল্ফ নিয়ে দেশ এবং গোটা বিশ্বে সর্ব প্রথম গান এটিই। গানটির অন্তরালে সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ গল্ফ প্রফেশনালস এসোসিয়েশন এর যুগ্ম সচিব মেজর অবসর প্রাপ্ত মাহমুদুর রহমান চৌধুরী।

তিনি বলেন যেহেতু গল্ফ খুবই উচ্চ মানের স্নায়ুবিক পারদর্শীতা এবং দূরদর্শীতার খেলা, সে কথা মাথায় রেখেই গানটি করা হয়েছে।উৎফুল্য দরাজ কন্ঠবানী যেন খেলোয়ারের শক্তি আর মনবলে আরো নতুন মাত্রা যোগ করে, কালের সাক্ষী হয়ে থাকবে প্রত্যাসা। শান্ত শান বলেন একটু আধুনিকতার সাথে তাল মিলিয়ে গানটির সুর ও সংগীত আয়োজন করেছি একটু ভিন্ন রকম করে। । আশা করছি দেশ বিদেশের সকল গল্ফ খেলোয়ার এবং অন্যান্য ক্রীড়াপ্রেমিদের ভালো লাগবে। ইতি মধ্যেই শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হওয়ায় গল্ফ বাংলাদেশের ফেইসবুক পেইজ এবং ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button