Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজে লিটন দাসের সেঞ্চুরী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটন দাস সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে  ২৭৬ রান করেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেননি দুই ওপেনার তামিম ও লিটন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের পেসার মুজারাবানির বলে কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে জমা হয়। ৭ বল খেলে কোনো রান করার আগেই বিদায় নিতে হয় বাংলাদেশি ওপেনারকে।

তামিম বিদায় নেওয়ার পর তিনে নামা সাকিব ক্রিজে এসেই ব্রাউন্ডারি হাঁকান। রানের চাকা সচল রাখার দিকেও দৃষ্টি দেন তিনি। অন্যদিকে লিটন তখনও ধীরেসুস্থে খেলার দিকেই মনোযোগী। কিন্তু মুজারাবানির করা নবম ওভারের দ্বিতীয় বলে অফসাইডের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে বার্লের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় এই বাঁহাতির ২৫ বলে ৩ চারে সাজানো ১৯ রানের ইনিংস।

সাকিব বিদায় নেওয়ার পর মিঠুন আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। দলের রানও ৫০ ছাড়ায়। কিন্তু তিনিও কাট করতে গিয়েই ১৯ বলে ৪ চারে ১৯ রানের ইনিংস খেলে চাতারার শিকার হন।

৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের রানের চাকা সচল থাকে লিটন ও মাহমুদউল্লাহর ব্যাটে। ওপেনিংয়ে ফিরেই ধীরেসুস্থে খেলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন, খেলেন ৭৮ বল।

লিটনের সঙ্গে ৯৩ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে ঘুরের দাঁড়ানোর পথ দেখাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছুটছিলেন ফিফটির পথেও। কিন্তু লুক জঙওয়ের লাফিয়ে ওঠা স্লোয়ারে পুল শট খেলতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫২ বলে ৩৩ রান।

অন্যদিকে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইনিংসটাকে আর লম্বা করতে পারেননি লিটন। রিচার্ড এনগাভারার বলে পুল শট খেলেছিলেন খেলতে গিয়ে ডিপ-ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১০২ রান করে ড্রেসিংরুমে ফেরার আগে ১১০ বলে ৮ চারে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দেখা পান লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে এটা তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।লিটন ফিরে গেলে মেহেদী হাসান মিরাজ ও আফিফ মিলে ৫৮ রানের দারুণ এক জুটি গড়েন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button