Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

ঈদ করতে ঢাকা ছাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এদিকে, ঘরমুখো মানু্ষের যাত্রায় রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অনেক জায়গায় মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া পদ্মার দুই ঘাটেই বেড়েছে গাড়ির সংখ্যা। ফেরি পারাপারেও সময় লাগছে বেশি।

কঠোর বিধিনিষেধ শিথিলের সাথে সাথে বেড়েছে ঘরমুখো মানষের ঈদযাত্রা। ঢাকার আশপাশের বিভিন্ন মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ। শুক্রবার শিল্পাঞ্চল থেকেও যাত্রা করেন বহু শ্রমজীবী মানুষ।

গাজী

গাজীপুরে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে রাজধানীর থেকে চলাচল করছে বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস। এছাড়া অভ্যন্তরীণ পরিবহণেরও বেশ চাপ রয়েছে।

এদিকে, দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভীড় বেড়েছে শিমুলিয়া ঘাটে। সকালে থেকেই ঘাট এলাকায় বিভিন্ন জেলার রুটের বাসের দীর্ঘ লাইন। ঘানজটে ঘন্টার পর ঘন্টা গরমে অসুস্থ্ হয়ে পড়ছেন অনেকে। এছাড়া ঢাকার উদ্দেশ্যে আসা পশুবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় বাংলাবাজার ঘাটে।

এছাড়া, পাটুরিয়া ঘাটেও সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।  এছাড়া আটকা পড়েছে শতশত পন্যবাহী ট্রাক। এছাড়া যাত্রী পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button