Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

চতুর্থ টি-টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে ৪ রানের জয় অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া।  এই জয়ে হোয়াইটওয়াশ হাত থেকে রক্ষা পেলো অস্ট্রেলিয়া। যদিও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে উইন্ডিজ।

আজ বৃহস্পতিবার সকালে সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেটে ১৮৫ রান করে উইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার ম্যাথু ওয়েড। তবে অন্যপ্রান্তে ব্যাক্তিগত ৫৩ রান করে কিছুটা চাপ সামলানোর পরে দলীয় ১২৬ রানে সাজঘরে ফিরে যায় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এরপরে মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৫ রান। শেষের দিকে ড্যান ক্রিশ্চিয়ান ও মিচেল স্টার্কের ব্যাটিংয়ে ভর করে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া।

এদিকে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে ৬২ রান। লেন্ডল সিমন্স ও এভিন লুইসের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। এরপর মার্শ দ্রুত ফেরান ক্রিস গেইলকে । পরে দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন ৪৮ বলে ৭২ রান করা সিমন্সকেও।

এরপর অধিনায়ক নিকোলাস পুরানও ১৪ রান করে মার্শের শিকার হন। পরে ফাবিয়ান অ্যালেন ও আন্দ্রে রাসেলম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শেষ হাসিটা হাসে অজিরা। রিলে ম্যারেডিথের করা ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন ১৪ বলে ২৯ রান করে দুর্দান্ত খেলতে থাকা অ্যালেন। অ্যালেন ওয়েডকে ক্যাচ দিয়ে ফিরলে স্ট্রাইক পায় রাসেল। জয়ের জন্য ৬ বলে ১১ রান করতে ব্যর্থ হন তিনি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button