Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

পরী মণির ৬টি সহ এফডিসিতে এবার কোরবানি হচ্ছে ১৪টি গরু

চিত্রনায়িকা পরী মণি ঈদুল আজহায় এবার ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।চলচ্চিত্র পরিবারের একজন সদস্য জানান সবমিলিয়ে এফডিসিতে এবারের ঈদে কোরবানি হচ্ছে ১৪টি গরু।

এর মধ্যে চিত্রনায়িকা পরী মনি এককভাবে ৬টি, শাপলা মিডিয়া ৬টি এবং অন্যান্য দিক থেকে আসতে পারে আরো ২টি গরু।

পরী মনি ২০১৬ সাল থেকেই এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন। তার শুরু একটি গরু দিয়ে। এরপর প্রতি বছর একটি করে বাড়াতে থাকেন। সাবেক অভিনেত্রী শিল্পী এবং অভিনেত্রী নিপুণও এফডিসিতে কোরবানি দিয়েছেন। কিন্তু সকলকে ছাপিয়ে উঠেন পরী মনি।

তার কোরবানির গরুর সংখ্যা প্রতি বছর একটি করে বাড়তে থাকে। গত বছর তিনি কোরবানি দিয়েছেন ৫টি গরু। এবার দিচ্ছেন ৬টি। এর ব্যাখ্যা দিয়ে পরী মনি বলেছেন, গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব।

এছাড়াও পরীমণি গণমাধ্যমকে বলেছেন, কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ। যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।

বাংলাটিভি/ এস

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button