Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম জয় আয়ারল্যান্ডের

ডাবলিনে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে এটি প্রথম জয় আইরিশদের। এই জয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষ পাঁচে উঠে এলো আয়ারল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাটিং এ নেমে ৫ উইকেটে ২৯০ রান করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ২৪৭ করার আগেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পল স্টার্লিং ও বালবার্নির ব্যাটে দারুণ শুরু পায় প্রথমে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড। দুই ওপেনার পার করে দেন পাওয়ার প্লে। ৪ চারে ২৭ রান করা স্টার্লিংকে বোল্ড করে ৬৪ রানের জুটি ভাঙেন কেশভ মহারাজ। তবে আরেক ওপেনার বালবার্নি  অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে আরেকটি পঞ্চাশ রানের জুটি পায় গড়েন।সাথে ১১৪ বলে কুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক ।আর আয়ারল্যান্ডে সংগ্রহ পায় ২৯০ রানের।

এদিকে ২৯১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় আফ্রিকা। দ্রুত ফেরেন অ্যাইডেন মার্করাম ও অধিনায়ক টেম্বা বাভুমা। তবে এক প্রাত আগলে রাখেন জান্নেমান মালান। রসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১০৮ যোগ করে এনে দেন স্বস্তি। তবে এটাই শেষ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচের ৯ বল বাকি থাকতে অল আউট হয়ে শেষ পর্যন্ত হারতে হয় আইরিশদের কাছে। ৯৬ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন মালান। এছাড়া ৪৯ রান করেন ডুসেন। আর ডেবিড মিলারের ২৪ ছাড়া কেউ ২০ রানের ঘর পেরোতে পারেননি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button