Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

বিদেশি পর্যবেক্ষক আনতে উদ্যোগ নিচ্ছে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আনতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পররাষ্ট্র সচিব,জনপ্রশাসন সচিব,পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ ইমিগ্রেশন সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনতে করণীয় নির্ধারনে গতকাল রাতে (সোমবার) সিইসির সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

উল্লেখ্য,ইতিমধ্যে ‘ইউরোপীয় ইউনিয়ন’ একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে না আসার কথা জানিয়েছে।

ইসি সূত্র জানায়,নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নই সবচেয়ে বেশি পর্যবেক্ষক পাঠায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগে সহিংসতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এরপর সংস্থাটির পথ ধরে অন্যরাও নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। অথচ ২০০৮ ও ২০০১ সালের নির্বাচনে এই সংস্থাটিই সব থেকে বেশি পর্যবেক্ষক পাঠিয়েছিল।

ফলে এবার ইইউ না আসার ঘোষণা দেয়ায় ইসি বিদেশি পর্যবেক্ষকদের আনতে জোর প্রক্রিয়া চালাচ্ছে। এই অবস্থায় বিদেশি কেউ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে আবেদন করার সঙ্গে সঙ্গে যাতে দ্রুত সাড়া দিয়ে এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয় তা ঠিক করতেই মূলত উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button