ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শিরোপা জিতলো ইতালি

ইউরোপিয় চ্যাম্পিয়নলীগে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি।
রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি।
এ জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রইল রোবের্তো মানচিনির শিষ্যরা। সর্বশেষ আজ্জুরিরা এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ অবধি কোচ ভিত্তোরি পোজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। সেবার ইউরোপিয়ান জায়ান্টরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ (১৯৩৮) ও ১৯৩৬ সালের অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল।
মানচিনির শিষ্যরা এখন বিশ্বরেকর্ডের পথে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই সেই কাঙ্খিত রেকর্ডটি হয়ে যাবে। ব্রাজিল ও স্পেন টানা ৩৫ ম্যাচে অপরাজিত যৌথভাবে বর্তমানে শীর্ষে রয়েছে।
বাংলাটিভি/ এস



