
হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের মঞ্চটা বলতে গেলে চতুর্থ দিনই প্রস্তুত ছিল । শেষ দিনে সেখানে যোগ হয় বাড়তি উপলক্ষ মাহমুদউল্লাহর বিদায়।
দিন শুরু হয়েছিল তাঁকে সতীর্থদের দেওয়া গার্ড অব অনারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাতেই নিশ্চিত হয়ে গেল, প্রায় দেড় বছর পর ফিরে এক ম্যাচ খেলেই শেষ হয়ে যাচ্ছে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার।
শুরুতে সাফল্য পেতে একটু দেরি হলেও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মসৃণ করেছেন বড় জয়ের পথ, দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট।
মাহমুদউল্লাহকেও তাই বাংলাদেশ দিতে পেরেছে বিদায়ী উপহার। ২৫৬ রানে গুটিয়ে যাওয়ায় সহজেই বড় জয় পেয়ে যায় টাইগাররা।
দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। বিদেশের মাটিতে ৫৯ টেস্টে বাংলাদেশের এটি মাত্র পঞ্চম জয়, যার দুটি এলো জিম্বাবুয়েতে।
বাংলা টিভি/ এস



