Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ইউরোর ফাইনালে রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইতালি-ইংল্যান্ড

কোপা আমেরিকার ফাইনাল শেষ হলেও জারি রয়েছে ফুটবল জ্বর। আর কয়েক ঘণ্টার মধ্যে আবারও মহারণ। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় ইউরোর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইতালি বনাম ইংল্যান্ড।

বহুকালের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে নামছে দুই দল। হাইভোল্টেজ এই ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এ মাঠেই ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর আরেকটি বড় টুর্নামেন্টের ফাইনালে পা রাখতে ৫৫ বছর অপেক্ষা করতে হয়েছে ফুটবলের জনকদের।

এবার ৫৫ বছরের শিরোপাখরা ঘোচানোর পালা। ইউরোতে এটাই ইংল্যান্ডের প্রথম ফাইনাল। ৫৩ বছরে প্রথম ইউরোপিয়ান শিরোপার দাবিদার ইতালি। ২০০০ ও ২০১২ সালের পরাজিত ফাইনালিস্ট ১৯৬৮ সালে রোমে যুগোস্লাভিয়াকে হারিয়ে প্রথম ও শেষ ইউরো জিতেছিল। টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ইতালি এই মহারণে জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button