Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কাল কোপার ফাইনালে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

কোপা আমেরিকায় আসরের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এ ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসব আমেজ। সর্বশক্তি নিয়েই জয়ের লক্ষ্যে মাঠে নামতে, অনুশীলন করেছে ব্রাজিল দল।

এদিকে, জয় পেতে মরিয়া আর্জেন্টিনাও ব্যস্ত সময় কাটিয়েছে অনুশীলনে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার ফাইনালে, দুর্দান্ত এক ম্যাচ দেখার অপেক্ষায় দর্শকরা।

এদিকে, তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে পেরুকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে কলম্বিয়া।

ব্রাজিলের ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় পেরু। এরপর খেলার দ্বিতীয়ার্ধে পেরুর জালে পরপর দুটি গোল করে কলম্বিয়া। ৮২ মিনিটে পেরুর পক্ষে দ্বিতীয় গোল করে ২-২ সমতায় ফেরায় লাপাদুলা। তবে, খেলার শেষ মুহূর্তে কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস ডিয়াসে গোলে ম্যাচ থেকে ছিটকে যায় পেরু।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button