Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনার প্রকোপ বৃদ্ধির কারণে হাসপাতালে রোগির চাপ

দ্রুতই বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এ অবস্থায় গত কয়েকদিনে, রাজধানীর হাসপাতালগুলোতে ব্যাপকহারে বেড়েছে রোগির সংখ্যা। এরইমধ্যে দেখায় দিয়েছে শয্যা সংকট, চাপ সামলাতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগামীতে পরিস্থিতি আরো খারাপ হলে, অক্সিজেন সংকটেরও আংশঙ্কা করা হচ্ছে। জটিল রোগি ছাড়া হাসপাতালে ভর্তি না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, রোজই আসছে নতুন নতুন করোনা রোগী‌। সিট খালি না থাকায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তির জন্য বাইরে অপেক্ষারত অনেকেই। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ।

 হাসপাতালটির ১০টি আইসিইউ তো খালি নেইই, করোনা ইউনিটেরও ধারণক্ষমতার চেয়ে ৪১ জন বেশি রোগি ভর্তি হয়েছে।

 একই চিত্র, রাজধানীর মুগদা হাসপাতালে। সেখানেও কয়েকদিন ধরেই করোনা রোগির বেশ চাপ। রোগি বাড়তে থাকলে আগামীতে ভর্তি নেয়া কঠিন হবে- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 করোনা প্রকোপ আরো বাড়লে, বর্ধিত রোগিদের অক্সিজেন সরবরাহেও সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে চাপ বাড়ায়, রোগিদের শারীরিক অবস্থা বেশি গুরুতর না হলে, আপাতত ঘরোয়াভাবে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

বাংলাটিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button