Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

সৌদিতে আর্থিক সংকটে পড়া প্রবাসীদের সরকারের সহায়তা কামনা

করোনা মহামারিকালে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে, এবারো হজে যেতে পারছে না বিদেশি নাগরিকরা। এ অবস্থায় সৌদি আরবে বিভিন্ন ব্যবসায় জড়িত প্রবাসী বাংলাদেশিরা আর্থিক সংকটের পড়া শঙ্কায় রয়েছেন। ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চেয়েছেন তারা।

প্রতিবছর পবিত্র মক্কা নগরীর প্রতিটি অলিগলিগুলো মুখর হয়ে উঠে বিভিন্ন দেশ থেকে আগত হাজীদের সমাগমে। তবে করোনা মহামারির কারণে গতবছরের মতো এবারো, সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে হজে যেতে পারবেন না বিদেশি মুসলমানরা।  এ অবস্থায়, আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছে দেশটিতে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িত প্রবাসীরা।

করোনা কালে এমনিতেই ওমরাহ পালনে নিষেধাজ্ঞায়, বন্ধ রয়েছে হোটেলসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা, হোটেল ভাড়া, কর্মচারিদের বেতন পরিশোধসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহে  হিমশিম খাচ্ছেন।

ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেছেন প্রবাসীরা।সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, স্থানীয় নাগরিক এবং অনলাইনে আবেদনের মাধ্যমে কেবল দেশটিতে অবস্থানরত প্রবাসীরাই এ বছর হজ পালন সুযোগ পাবেন। করোনার জন্য অন্য দেশ থেকে কেউ যেতে পারবে না।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button