Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যঅর্থনীতিবিশ্ববাংলা

ইউরোপে করোনা কিছুটা স্বাভাবিক হওয়ায় কাজে ব্যস্ত হচ্ছেন প্রবাসীরা

মহামারী করোনার গত দেড় বছরে বিপর্যস্ত পুরো ইউরোপ। তবে এর মধ্যে পরিস্থিতি খানিকটা উন্নতি হলেই হাড় ভাঙাপরিশ্রমে নেমে পড়েছেন প্রবাসীরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের প্রবাসী আয় বাড়াতে নিত্য নতুন ব্যবসার ধরণও বের করছেন তারা। ইউরোপের জাহাজ নির্মানের মত ভারি শিল্পেও আজ যুক্ত হয়েছেন প্রবাসীরা।

পশ্চিম ইউরোপের পর্যটননির্ভর দেশ ইতালিতে, বাংলাদেশি প্রবাসীদের অভিবাসন ষাটের দশকে শুরু হলেও বাড়তে থাকে মূলত নব্বইয়ের দশকে।  বর্তমানে ইতালিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যারা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নানামুখী সংকটে পড়েছেন। তবে এর মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

করোনাকালীন সময়ে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের সুবিধার জন্য অনলাইন সার্ভিস চালু করেছে অনেক বাংলাদেশী প্রতিষ্ঠান।ফলে ঘরে বসেই দেশে টাকা পাঠাতে পারছেন ইউরোপের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

ইতালির ভ্যানিসে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই জাহাজ শিল্পের সাথেও যুক্ত।  করোনার কারণে এ শিল্পে খানিকটা ব্যাঘাত ঘটলেও, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় ভালো।

বাংলাদেশিরা তাদের মেধা ও পরিশ্রমের মধ্যে দিয়ে, জাহাজ শিল্পের মান উন্নত করেছেন এবং এ পেশাটিতে বাংলাদেশিদের অনেক সুনাম রয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ইতালিতে আঘাত হানে মহামারি করোনাভাইরাস। এ পর্যন্ত  অনেক মানুষ মারা গেছে দেশটিতে।  এরমধ্যে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা অসামান্য পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের দেশের অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে যা সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন কমিউনিটি নেতারা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button