Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়নজনদুর্ভোগ

করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান

এই করোনা মহামারীর বৈশ্বিক সংকটকালে সরকারের পাশাপাশি অসহায়-কর্মহীন মানুষের পাশে দাড়ানোর সবাইকে আহবান জানিয়েছেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সোহরাব।

শনিবার (৩ জুলাই)সকালে উপজেলা লতব্দী ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানকালে এ আহবান জানান তিনি।

এ সময় তিনি আরও  বলেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষকে আর্থিক, খাদ্য ও স্বাস্থ্য  সুরক্ষা সামগ্রী  ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবারের মাঝে অর্থও  খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে লতব্দী ইউনিয়নে দরিদ্র পরিবারকে আর্থিক ও খাদ্য  সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও লতব্দী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জসিম উদ্দিনসহ সকল ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাটিভি/ দেশবাংলা/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button