Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

নিজেরা ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বিএনপি: কাদের

নিজেরা ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায় বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।শনিবার (৩ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

কাদের বলেন,ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে। বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কাজ। ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকারে অলি-গলি পথে হাঁটছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সঙ্কট নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সঙ্কট নেই বলার মধ্যেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।

করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বোঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিল বিএনপির রাজনীতি।

অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি। মানুষের দুঃখ-কষ্ট ও অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।বিএনপির কাজ হল সরকার ও দেশের কোনো অর্জনকে বিতর্কিত করা।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button