Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্যবিশ্ববাংলা

বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য,কারুপণ্য ও চামড়াজাত পণ্য আমদানি করার আহবান

বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য,কারুপণ্য ও চামড়াজাত পণ্য সৌদি আরবে আমদানি করার আহবান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার সৌদি আরবের পূর্বাঞ্চলের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আবদুল হাকিম আল খালদি ও মহাসচিব আবদুল রহমান আল ওয়াবেল এর সাথে বৈঠককালে, এ আহবান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ।

বাংলাদেশ থেকে সৌদি আরব যেকোনো ধরণের প্রয়োজনীয় পোশাক আমদানি করতে পারে। এছাড়া, বাংলাদেশের হস্তশিল্প ও চামড়াজাত পণ্য অত্যন্ত উন্নত ও আধুনিক মানের। এসকল পণ্য সৌদি আরবে আমদানি করার অনুরোধ জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের ঔষধ পৃথিবীর প্রায় ৭০টির ও বেশি দেশে রফতানি হচ্ছে উল্লেখ কোরে, রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ঔষধ আমাদানির আহবান জানান।

এছাড়া, দু’দেশের মধ্যে সিরামিক, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধিরও আহবান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button