Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮,৩০১

সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিন দেশে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৩০১ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০  শতাংশ।মৃত্যুহার ১.৫৯ শতাংশ, আর সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button