
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায়, টানা দুই দিনের বৃষ্টিতে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙ্গে, অন্তত ৩০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে, মানবেতর জীবন যাপন করছেন। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নেতাই পাড়ের খেটে খাওয়া মানুষ। এদিকে, পাহাড়ী ঢলে বিপর্যস্ত হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা, তলিয়ে গেছে কৃষি জমি। অন্যদিকে, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে,
শেরপুরের মহারশ্মী,সোমেশ্বরী,ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মহারশ্মী নদীর শহর রক্ষা বাঁধ ভেঙে, ঝিনাইগাতীতে ৫০গ্রাম,ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে, নালিতাবাড়িতে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও প্লাবিত হয়েছে,সদর উপজেলার ১৫ টি গ্রাম । এদিকে গত রাত থেকে বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। নদীতে প্রবলবেগে প্রবাহিত হলেও,ঢলের পানি নেমে গিয়ে, নিম্নাঞ্চলগুলোতে অবস্থান করছে।
বাংলাটিভি/ এস



