
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেফতারও করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদেরও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকতে হবে বলেও জানানো হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম।
তিন দিনের সীমিত পরিসরে লকডাউনের পর কাল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।
লকডাউন চলাকালীন রাজধানীতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ সময় তিনি বলেন, বিধিনিষেধ উপেক্ষো করে কেউ অকারনে বাড়ীর বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপি কমিশনার আরো জানান, অফিস এবং কমিউনিটি সেন্টার সম্পূর্ণ বন্ধ থাকলেও স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দূরত্বে বসানো যাবে কাঁচাবাজার। তবে থাকছে না কোন মুভমেন্ট পাস। করোনার এই সংকটে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ না করে সহায়তা করার আহ্বান জানান শফিকুল ইসলাম।
বাংলাটিভি/ এস



