Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলা

সৌদি আরবের স্থানীয়দের মাঝে বাড়ছে শিক্ষার আগ্রহ; কদর বাড়ছে বাংলাদেশী শিক্ষকদের

সৌদি আরবের স্থানীয়দের মাঝে তৃণমূল পর্যায়ে শিক্ষার আগ্রহ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। প্রথম দিকে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু বিদেশী শিক্ষার্থীরা ভর্তি হলেও, এখন ভর্তি বাড়ছে স্থানীয় আরবেদের। আর সেখানে শিক্ষকতার পেশায় পুরুষ শিক্ষকদের পাশাপাশি বাড়ছে বাংলাদেশী শিক্ষিকাদের কদর।

সৌদি আরবে পুরুষদের পাশাপাশি বাংলাদেশি নারীরাও করছেন চাকরি-বাকরি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজ।  প্রতিটি কাজেই তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।  আবার অনেকেই আছেন যারা স্বাধীনভাবে কাজ করে নিজেদের উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মরুর দেশটিতে।

সেখানকার শিক্ষাঙ্গনে বাংলাদেশীদের রয়েছে সফল পদচারনা।  এখন সৌদি আরবের স্কুলগুলোতেও আগের তুলনায় শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।  আগে আন্তর্জাতিক স্কুল গুলোতে বিদেশী শিক্ষার্থীরাই শুধু ভর্তি হলেও বর্তমান বাড়ছে সৌদি স্থানীয়দের সন্তানদের ভর্তির হার।  এসব স্কুলের বেশির ভাগ শিক্ষক প্রবাসী বাংলাদেশি নারী।

সৌদি আরবের স্থানীয়দের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় , এখন বিজনেস স্কুলও খুব জনপ্রিয়তা পাচ্ছে। তবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের জন্য তেমন কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি বলে আক্ষেপ এই শিক্ষিকার।

ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে প্রবাসীদের সন্তানদের শিক্ষা গ্রহনের সুযোগ বাড়বে। মরুর দেশের ভিন্ন সংস্কৃতির মাঝেও নিজেদের যোগ্যতাকে তুলে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন শিক্ষককার মহান পেশায় লাল সবুজের মা বোনেরা—এই সাফল্য আরো বৃদ্ধি পাক এমন প্রত্যাশা সৌদি প্রবাসী বাংলাদেশীদের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button