Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

জেসিআই ঢাকা ওয়েস্টের বছরের দ্বিতীয় জিএমএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর আঞ্চলিক অধ্যায় জেসিআই ঢাকা ওয়েস্টের (পশ্চিম) ২০২১ সালের দ্বিতীয় সাধারণ সভা (জিএমএম) ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকার একটি রেস্টুরেন্টে জেসিআই ঢাকা ওয়েস্টের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেসিআই বাংলাদেশের পাবলিকেশন কমিটি চেয়ার মেহেদী হোসেন ‘ওমোয়রি’ শিরোনামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এছাড়া চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চ্যাপ্টারটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনটির লোকাল চ্যাপ্টার থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে দ্বিতীয় সাধারণ সভা সম্পন্ন করেছে। এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয়েছে। এছাড়া লোকাল কমিটি তাদের সামনে দিনগুলোর কর্ম পরিকল্পনা পরিবেশন করে।

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ত্বহা ইয়াছিন রমাদানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট ও চ্যাপ্টার মেন্টর মাহামুদ উন নবী, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন, ট্রেজারার কাজী ফারহানা, চ্যাপ্টার মেন্টর মাহামুদ উন নবী, জেসিআই বাংলাদেশের পাবলিকেশন কমিটি চেয়ার মেহেদী হোসেন ও লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button