Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদউন্নয়নবাংলাদেশসরকার

দক্ষতা ও সততার সাথে কাজ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি বলেছেন, দক্ষতা ও সততার সাথে কাজ করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যাবার জন্য আমাদের সেবার মান আরও বৃদ্ধি করা প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে কাজ করার সময় এখন, ডিজিটাল পদ্ধতি কাজ সহজ করে দিয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র মাধ্যমে কাজ করার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি বিশ্বাস করি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্থ সব ডিপার্টমেন্ট দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে।

বাণিজ্যমন্ত্রী আজ (২৮ জুন) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অধিনস্থ দপ্তর/সংস্থাসমুহের সাথে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরষ্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরষ্কার প্রদানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের কাজে উৎসাহ প্রদান করছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এজন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আজ যে চুক্তি স্বাক্ষরিত হলো এর সাথে সামনজস্য রেখে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সফলভাবে কাজ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করেছে। প্রতিটি অফিসে সেবার মান বৃদ্ধির জন্য সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করেছে। এর মাধ্যমে একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র উপস্থিতিতে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তরে নিবন্ধক শেখ সোয়েবুল আলম, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক সোলায়মান খান, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম বাণিজ্যমন্ত্রী পুরষ্কার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button