Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নস্বাস্থ্য

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাপ্রাপ্ত ৯৩% মানুষের অ্যান্টিবডি

দুই ডোজ টিকা গ্রহণকারী ৯৩ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি উপস্থিতি পাওয়ার দাবি করেছে, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একদল গবেষক। এই গবেষণায় প্রথম ডোজ নেয়া ৪১ শতাংশের শরীরেও মিলেছে এন্টিবডি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া ৩০৮টি নমুনা পরীক্ষা করে, এই তথ্য উঠে এসেছে।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনেশন‌ পরবর্তী অ্যান্টিবডি রেসপন্স সংক্রান্ত গবেষণার ফলাফল নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ।

গবেষক দল জানায়, ঢাকা মেডিকেলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারী ৩০৮ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা পরীক্ষায়- দুই ডোজ টিকা গ্রহণকারীদের ৯৩ শতাংশে শরীরে মিলেছে অ্যান্টিবডি। আর এর ডোজ টিকাপ্রাপ্তদের ৪১ শতাংশের মাঝে অ্যান্টিবডি পাওয়া গেছে।

গবেষণাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, আগামীতে সাধারণ মানুষের নমুনা সংগ্রহ করেও পরীক্ষা চালানো হবে বলে  জানান ডিএমসি’র পরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরে অর্থায়নে, প্রায় ৩ লাখ ৫০ হাজার ব্যয়ে পরিচালনা করা হয় এই গবেষনা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button