স্পেনে কমতে শুরু করেছে করোনার প্রকোপ

ইউরোপের দেশ স্পেনে করোনার প্রকোপ কমতে শুরু করায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। তবে খোলা পরিবেশে নূন্যতম দেড় মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনও শুরু হয়েছে দেশটির বিভিন্ন এলাকায়।
ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ রাষ্ট্র স্পেন। সেখানে বাস করেন প্রায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি। করোনার প্রকোপে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। তবে থেমে নেই জীবনযাত্রা। এর মধ্যে দিয়েই বিভিন্ন রকম সুরক্ষাবিধি নিয়ে চলতে হচ্ছে তাদের।
তবে, সম্প্রতি করোনার আক্রান্ত সংখ্যা কমতে থাকার পাশাপাশি হাসপাতালে রোগীর চাপ কমতে শুরু করায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেন। এখন রাস্তায় মাস্ক ছাড়া চলাচল করা যাবে তবে খোলা পরিবেশে মাস্ক ব্যবহারের জন্যে নূন্যতম দেড় মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্পেনে নানারকম সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। তবে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
করোনা মহামারির কবে অবসান হবে আমরা কেউই তা জানিনা তবে দ্রুত এ মহামারির অবসান হয়ে জনজীবনে ফিরে আসবে, স্বাভাবিক অবস্থা এমনটাই প্রত্যাশা স্পেন প্রবাসীদের।
বাংলা টিভি/ এস



