Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

অধিক সংক্রমিত এলাকাগুলোতে লকডাউন জোরদার করা হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত

করোনা ঠেকাতে অধিক সংক্রমিত এলাকাগুলোতে লকডাউন জোরদার করা হলেও, ‍অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করছেন। এ সংক্রমণ রোধে মাঠে কাজ করছেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, রাজশাহী ১৭ ও খুলনায় ১৪জন মারা গেছেন।

ঢাকা বিভাগের সাত জেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সড়ক ও মহাসড়কের বিভিন্নস্থানে আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন তৎপর রয়েছে।  নির্দেশনা  অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে, সাধারণ যাত্রীদের। লেগুনা,অটোরিক্সা ও ব্যক্তিগত গাড়ীসহ বিকল্প যানবাহনে  চলাচলকারীরা বাধার সম্মুখীন হচ্ছে। তবে কোথাও কোথাও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

এদিকে, কঠোর লকডাউনের মধ্যেও সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও ১৭ রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, খুলনা বিভাগে ১৪ জনের মৃত্যুর খবর জানা গেছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা দুই নারীসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই স্থলবন্দর দিয়ে আসা ৫৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button