Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

লকডাউনের ঘোষনায় ঢাকা ছাড়ছে মানুষ, বাড়ছে ঝুঁকি

সারাদেশে করোনা সংক্রমণ বাড়ায় ২৮ জুন থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানান। এরই মধ্যে সরকারের লকডাউনের ঘোষণা আসায় ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

২২ জুন রাজধানীর আশপাশের চার জেলাসহ দেশের সাতটি জেলায় লকডাউন জারি করে সরকার। ওইদিন থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন। কিন্তু সরকারের বিধিনিষেধের তোয়াক্কা না করেই বাড়ির উদ্দেশে ছুটছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর গাবতলীতে বাড়িফেরা মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।

মানুষ মোটরসাইকেল ও মাইক্রোবাসে চড়ে ঢাকা ছাড়ছে এ সুযোগে টাক হাতিয়ে নিচ্ছে এক শ্রেনীর সুবিধাভোগী মানুষ।

সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ যে যেভাবে পারছে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ের মতো গণপরিবহন না চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ঢাকা ছেড়ে যাওয়া এসব মানুষের অধিকাংশই শ্রমজীবী।

বাংলাটিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button