Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

আলু-পেঁয়াজ: পাইকারি থেকে খুচরায় দাম আকাশ-পাতাল

পাইকারি থেকে খুচরা বাজারে আসলেই কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে যায় আলু আর পেঁয়াজের দাম। বাজার সিন্ডিকেটের এই দৌরাত্মে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সব শ্রেণীপেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে, পাইকারি থেকে খুচরা পর্যায়ে বাজার মনিটরিং জোরদারের দাবি তাদের।

রাজধানীর হাতিরপুল বাজারে বেশ কিছুদিন ধরেই, এমন নানা অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে বাঙ্গালী রসুই ঘরের অন্যতম অনুষঙ্গ আলু। মানভেদে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা পর্যন্ত।

অথচ খুচরা এসব বিক্রেতারা যেখান থেকে আলু কিনে বিক্রির জন্য নিয়ে যান, সেখানে দেখা যায় দামের এ চিত্র পুরোটাই আলাদা। হাতিরপুল বাজার থেকে মাত্র ১ কিলোমিটার দুরত্বে অবস্থিত, কারওয়ান বাজারে আলুর পাইকারি দরের আকাশ-পাতাল ফারাক। বাজারে সরবরাহ ভালো থাকায় পাইকারিতে কেজিপ্রতি আলুর দর পড়ছে, মাত্র ১৪ থেকে ১৮ টাকার মধ্যে।

অপরদিকে, খুচরা বাজারের যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকা কেজি, পাইকারিতে তার দর ৪৫ টাকার নিচে।

কেবল এক হাত ঘুরতেই কিভাবে পেঁয়াজের দর কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়ে যায়, তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আলু-পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারের দামের ভারসাম্য নিশ্চিতে সরকারের কঠোর নজরদারির দাবি ক্রেতাদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button