Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬,০৫৮

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের।২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল ৬ হাজার ২৮ জন শনাক্ত হয়েছিলেন। এর ৭১ দিন পর আজই সর্বোচ্চ শনাক্ত,২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন।

২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জনই খুলনার। এছাড়া ঢাকায় ১৩, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২০, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৬ জন নারী।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button