
মেট্রোরেল প্রকল্পের নির্মানকাজের জন্য আশপাশের সড়কে সৃষ্ট যানজট নিরসনের দায়িত্ব প্রকল্প সংশ্লিষ্টদের বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কগুলো জনসাধারণের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের দ্রুত্য ব্যবসস্থা নিতেও বলেছেন তিনি।
সকালে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ – ডিটিসিএ’র বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
এসময় রাজধানীতে ইজিবাইক ও ব্যাটারীচালিত রিক্সা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সমন্বয়হীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না।
ডিটিসিএ’র বোর্ড সভায় ভার্চুয়ালি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
বাংলাটিভি/ এআর



