
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে জুড়েই ধীরগতিতে চলছে যানবাহন। গাজীপুর থেকে তিনটি বিশেষ ট্রেন চালু হওয়ায় কমেছে যানজট। তবে কাদা জলজটে বেহাল মহাসড়কের গাড়ির চাপ বাড়লে আবারো বাড়তে পারে যানজট।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জুড়ে চলছে সড়ক প্রশস্তকরণ,ফ্লাইওভার ও ড্রেনেজ নির্মাণ কাজ। এতে করে গাজীপুর থেকে ঢাকা রুটে সৃষ্টি হয় অসহনীয় যানজটের।

তবে যানজট ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে স্বস্তি পেয়েছেন সাধারণ যাত্রীরা।
এসময় টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুরও জোর দাবি জানান টঙ্গী রেলওয়ে যাত্রী ফোরামের সাধারণ সম্পাদক ।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস



