
দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের। একই সময় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।
সোমবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৫০৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৩৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের নিচে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বাংলাটিভি/এস



