আন্তর্জাতিকইউরোপখেলাধুলাফুটবল
পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া

কোপা আমেরিকা ফুটবলে আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া।গতকাল স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে হারে তারা।
প্রথমা্র্ধে ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া।
পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা।এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু।
বাংলাটিভি/ এস



