Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে শ্রীমঙ্গলের লেবু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি লেবু উৎপাদন হয়।কৃষি অফিসের তথ্য মতে,এবছর উপজেলায় ১২৩০ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। ভাল উৎপাদন ও কাঙ্খিত দাম পাওয়ায় খুশি চাষীরা।শ্রীমঙ্গলের উৎপাদিত লেবু ঢাকাসহ সারাদেশে বাজারজাত ও বিদেশেও রপ্তানি হয়ে থাকে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেবুর জন্য বিখ্যাত।লেবুর চাহিদা মেটাতে শ্রীমঙ্গলের লেবু বিশেষ ভূমিকা রাখছে।আর চাষিরাও বাণিজ্যিকভাবে চাষ করে হচ্ছেন লাভবান।বাজারে দাম ও চাহিদা ভাল থাকায় অনেকেই বাণিজ্যিকভাবে লেবু চাষে পেয়েছেন কাক্ষিত সাফল্য।আর ভিটামিন সি মানব দেহে রোগ প্রতিরোধের জন্য উপকারী।তাই করোনা পরিস্থিতিতে লেবুর রয়েছে ব্যাপক চাহিদা।

সবুজ পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে সিডলেস,কাগজি,চায়না,জারা, পাতি ও কাটা লেবুসহ বিভিন্ন জাতের লেবু।শ্রীমঙ্গলে রয়েছে লেবুর অনেক বড় হাট। চাহিদা বেশি এবং কাঙ্খিত দাম পাওয়ায় খুশি লেবু ব্যবসায়ীরা

লেবুর চাষ বাড়লে একদিকে বেকারদের হবে কর্মসংস্থান,অন্যদিকে সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। তাই চাষিদের সরকারী সুযোগ সুবিধা দেয়া হলে, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে,বলছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button