Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়নস্বাস্থ্য

চলতি মাসেই চালু হচ্ছে সিরাজগঞ্জবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ

সিরাজগঞ্জে চলছে ৫শ শয্যার শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের শেষ মুহুর্তের কাজ।চলতি মাসেই চালু হচ্ছে বহিঃবিভাগ,আর অভ্যন্তরীণ চালু হবে নভেম্বরে।জেলার ৩২ লাখ মানুষের আধুনিক ও উন্নত চিকিৎসার প্রতিক্ষিত স্বপ্নপুরণে উচ্ছসিত জেলাবাসী।অপরদিকে মেডিকেল কেন্দ্রিক ব্যবসা বানিজ্য সম্প্রসারণের প্রত্যাশা স্থানীয়দের।

২০১৬ সালে ৮শ ৮৩ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া মহসড়কের শিয়ালকোলে, শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়।ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কলেজ অংশের  কাজ শেষ হয়েছে।যা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের জন্য খুলে দেয়া হয়েছে।হাসপাতাল অংশের কাজ শেষ পর্যায়ে।কোভিড পরিস্থিতিতে সাধারণ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে, চলতি মাসেই সীমিত আকারে বহিঃর্বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অভ্যন্তরিণ রোগী ভর্তির লক্ষ ঠিক করা হয়েছে,চলতি বছরের শেষের দিকে। আধুনিক এ হাসপাতালে থাকছে ৪২০টি সাধারণ বেড,৮০টি কেবিন,১০টি আইসিইউ বেডসহ, প্রতিটি বেডে থাকবে সেন্ট্রাল অক্সিজেনের সংযোগ।সাধারণ রোগীর পাশাপাশি সুচিকিৎসা পাবে জটিল ও মুমূর্ষ রোগীরাও। মেডিকেল কলেজ চালুর খবরে উচ্ছসিত স্থানীয়রা।

কিডনী,হার্ট,মস্তিস্ক,ক্যান্সার ও চক্ষুসহ অন্যান্য ইউনিট চালু করা হবে।এছাড়া ক্যান্সারসহ জটিল রোগের বিশ্বমানের চিকিৎসা সুবিধা থাকবে এখানে। অত্যাধুনিক মেমোগ্রাফি মেশিন, নারীদের ব্রেস্ট ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য, উত্তর বঙ্গের প্রথম হিসেবে এই হাসপাতাল সংযোজন করা হচ্ছে বলে জানান,পরিচালক।

বর্তমান কোভিট পরিস্থিতিতে যখন সাধারন রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তখন হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন,জেলাবাসী।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button