Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

ভ্যাকসিন নিয়ে কোন ষড়যন্ত্রেই কাজ হবে না: তথ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। টিকা আসছে, আবারো ব্যাপকভাবে জনগণকে টিকা দেয়া হবে বলে জানান তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালালেও গোপনে তারা ঠিকই টিকা নিচ্ছে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় করোনা মোকাবিলা আমরা অনেক ভালোভাবে ও সক্ষমভাবে করেছি। আপনারা ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, সেই তুলনায় আমরা ভালো করেছি। অনেক দেশ যখন টিকা পায়নি, সেই সময় থেকে আমরা টিকা দেওয়া শুরু করেছি। মাঝখানে ভারতে করোনা পরিস্থিতি চরম অবনতি হওয়ার কারণে সেরাম থেকে টিকা পাইনি। কিন্তু আমাদের সরকার অনেক আগে থেকেই অন্যান্য দেশ থেকেই টিকা আনার চেষ্টা করছিল। এজন্য টিকা আনা সম্ভব হয়েছে। আজকে চীন থেকে, আমেরিকা থেকে টিকা আসছে এবং রাশিয়া থেকেও আসবে। এমনকি আমরা নিজেরাও টিকা উৎপাদনের চেষ্টা করছি।

টিকা যখন প্রথম দেশে আনা হলো তখন বিএনপি বিরোধিতা করেছে। এই টিকা যেন মানুষ না নেন। বিএনপি থেকে সিনিয়র নেতারাও অপপ্রচার চালিয়েছেন। আবার এখন গোপনে তারা টিকা নিচ্ছেন। কোন ষড়যন্ত্রই কাজ হবে না। টিকা আসছে আবার ব্যাপকভাবে জনগণকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ৪০ বছরের পথ চলার সমস্ত প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে উপড়ে ফেলে জীবনকে হাতের মুঠোয় নিয়ে তিনি বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন, দেশকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ ২১ বছর পর তার নেতৃত্বেই আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এই পথ চলায় তিনি প্রমাণ করেছেন, তিনি সময়ের সাহসী সন্তান শুধু নয়, মৃত্যুকে উপেক্ষা করে যেকোনো ঝুঁকি নিতে পারেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button