Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা।একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস।আসরের অন্যতম শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এই জয়ে নিশ্চিত স্বস্তি পেল দলটি। শনিবার ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের প্রথম দশ মিনিটেই দুবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে সপ্তম মিনিটে মেসির শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা।

নবম মিনিটে রদ্রিগো দে পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর শটও ঠেকিয়ে দেন মুসলরো। তবে ১৩তম মিনিটে আর পারেননি তিনি।

খেলার ২৭তম মিনিটে আর্জন্টিনার সামনে লিড বাড়ানোর সুযোগ আসে। মেসির পাসে মোলিনা বুলেট গতির শট করলেও কর্নারের বিনিময়ে উরুগুয়েকে রক্ষা করেন গোলরক্ষক।

বিরতির পর আক্রমণ বাড়ায় উরুগুয়ে। অপরদিকে ডিফেন্সেও মনোযোগী হয় আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৬৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে উরুগুয়ে। কাছের পোস্টে দারুণ একটি ক্রসে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি কাভানি। আর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেসের বাইসাইকেল কিক বারের অনেক ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে প্রতি-আক্রমণ থেকে বেশকিছু চেষ্টা করলেও গোল পায়নি আর্জেন্টিনা। এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button