Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

নতুন নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলে দেশি উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন -শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নতুন নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলে দেশি উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন। তারা শিল্প স্থাপনের পর জমি ফাঁকা থাকলে তা বিদেশিদের দেওয়া হবে। নতুন নতুন শিল্প স্থাপনের জন্য তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান। জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করার লক্ষে কাজ করছে বলেও জানান মন্ত্রী। আজ রাজধানীর একটি হোটেলে সিআইপি শিল্প কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর ৫৬ জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি কার্ড দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৬ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি- সিআইপি শিল্প কার্ড হস্তান্তর করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ইতোমধ্যে ৩৩ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি দেশে প্রায় ১০ লাখ এসএমই উদ্যোক্তা গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে। এ ছাড়া জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করার লক্ষে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন,  একশ’টি অর্থনৈতিক অঞ্চল কার্যকর করতে ৩ থেকে ৫ বছর সময় লেগে যাবে ।তবে দেশের ব্যাংকগুলোর উচ্চ সুদহার শিল্প প্রতিষ্ঠায় বাধা হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি।

এ বছর সিআইপি শিল্প পদাধিকার বলে ৮ জন, বৃহৎ শিল্প উৎপাদনে ২০ জন, বৃহৎ শিল্প সেবায় ৫ জন, মাঝারি শিল্প উৎপাদনে ১২ জন, মাঝারি শিল্প সেবাখাতে ৩ জন, ক্ষুদ্র শিল্প উৎপাদনে ৫ জন, ক্ষুদ্র শিল্প সেবায় একজন, মাইক্রো শিল্পখাতে একজন এবং কুটির শিল্পে একজনকে সিআইপি কার্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button