Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবিজ্ঞান ও প্রযুক্তি

পাবনায় অল্প খরচে দেশিয় প্রযু্ক্তিতে অক্সিজেন উৎপাদন

পাবনার ঈশ্বরদীতে,অল্প খরচে দেশীয় প্রযুক্তিতে অক্সিজেন উৎপাদন কোরে সাড়া ফেলেছে,দশম শ্রেণীর এক ছাত্র। মানব দেহে টানা ৭ ঘন্টা বাতাস থেকে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম এ উদ্ভাবনটি, প্রাথমিকভাবে রোগীদের প্রয়োগ কোরে সফলতা পাওয়া গেছে।এটি অনেক মানুষের প্রাণ বাঁচাতে সহায়ক হবে বলে মনে করছেন,চিকিৎসকরা।

তাহের মাহমুদ তারিফ,পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি মহল্লার মৃত আব্দুস সালামের ছেলে এবং ঈশ্বরদী সরকারি এস এম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।প্রায় এক বছর আগে তার বাবা মারা যান।মুমূর্ষু বাবার জন্য অক্সিজেনের প্রয়োজন হলেও,দরিদ্র ঘরের সন্তান তারিফ কিছুই করতে পারেনি।তখনই পণ করেছিলেন,স্বল্প খরচে অক্সিজেন তৈরি কোরে অসহায়দের পাশে দাঁড়াবে।

স্কুল শিক্ষক,স্থানীয় প্রশাসন এবং সহপাঠিদের সহযোগিতায়, প্রায় ১ বছরের নিরলস শ্রমের পর সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে এ যন্ত্রটি তৈরি করে তারিফ। এই উদ্ভাবক জানায়,বাতাসের ২১ শতাংশ অক্সিজেনসহ,বিভিন্ন মৌলিক উপাদনকে প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে, ৯৮ শতাংশে রুপান্তরের পাশাপাশি, প্রতি মিনিটে এটি ২৫ লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম তাঁর উদ্ভাবিত যন্ত্রটি ।

শিক্ষকরা জানান,মেধাবী শিক্ষার্থী তারিফের কম খরচে অক্সিজেন তৈরির মিনি প্ল্যান্টটি, তার অধ্যবসায়ের বড় প্রমাণ।ইতোপূর্বে ক্ষুদে এই বিজ্ঞানী নানা উদ্ভাবনের জন্য, স্থানীয় ও জাতীয় পর্যায়েও পেয়েছে অসংখ্য পুরস্কার।

জেলা প্রশাসক জানান,ইতোমধ্যে পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে প্রয়োগে,তার এ যন্ত্রটির প্রাথমিক সাফল্য এসেছে।এখন ল্যাব টেস্টে দেখার অপেক্ষায়।

ল্যাব টেষ্টে এই অক্সিজেন সফলভাবে উৎরে গেলে,বৃহত্তর পরিসরে বড় প্লান্ট তৈরী কোরে, দেশেই কম খরচে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন সম্ভব বলে মনে করছেন,চিকিৎসকরা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button