Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

এবার বাজারে বেড়েছে আলুর দাম

ভোজ্যতেল ও পেঁয়াজের পর এবার বাজারের বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি আলুর দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। নিত্য ব্যবহার্য এই পন্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, সরবরাহের ঘাটতির কারণে বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের সবজি ও মাছের দাম।

মাসের অধিক সময় ধরে রাজধানীর বাজারগুলো রীতিমতো অস্থির ছিল ভোজ্যতেল ও পেঁয়াজের দাম নিয়ে। অতি প্রয়োজনীয় এই পণ্য দুটির দাম এখনো না কমলেও, এ সপ্তাহে নতুন করে বাড়তি দাম যোগ হয়েছে রান্নার অনুষঙ্গ আলুর।

হটাৎ করে কেন বাড়ছে নিত্যপন্যে বাজারদর। জানতে চাইলে বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত।

সবজি বাজারেও গেল সপ্তাহের মতোই বাড়তি দাম সবকিছুর। বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা। শসা ৪৫ থেকে ৫০ টাকা। পটল  ৪০ থেকে ৫০ টাকা। ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বরবটি ৬০ থেকে ৭০ টাকা, গাঁজর ৮০ থেকে ১০০ টাকা, পাকা টমেটো ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বর্ষা মৌসুম আর সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে প্রায় সবধরনের মাছের দাম। ভোজ্যতেল, পেঁয়াজে, আলু ও সবজি বাড়তি দামে বিক্রি হলেও গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button