Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশবিশ্ববাংলামানবসম্পদ

বিমান টিকিটের বাড়তি দামে বিপাকে প্রবাসীরা

করোনাকালীন নানা সমস্যায় জর্জরিত হাজারো প্রবাসী। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে শ্রমবাজার খুলছে এমন খবরেও খুশি হতে পারছেনা তারা। কারণ বিমান টিকিটের বাড়তি মূল্যে দিশেহারা প্রবাসীকর্মীরা। বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সমস্যার সমাধান করা না হলে অভিবাসন খাতের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

করোনাকালীন সময়ে বাংলাদেশে জনশক্তি রপ্তানী সেক্টরে যুক্ত হয়েছে নানাবিধ সমস্যা। প্রতিটি সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

 করোনার এই কঠিন সময়ে কিছু দেশ তাদের শ্রমবাজারের দ্বার উন্মুক্ত করেছে। তবে এসব খবরেও খুশি হতে পারছে না অনেক প্রবাসী।

বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা বলছেন হোটেল কোয়ারেন্টিনের সরকার যে ভর্তুকি দিচ্ছে তাতে হিসেব করলে দেখা যায় কয়েক হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে। যা দেশের অর্থনীতিতে বড় ধরনের অশনি সংকেত।

 এমনিতেই দেশে ফেরা প্রবাসীদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কিছু দেশের শ্রমবাজার খুললেও বেপরোয়াভাবে টিকিটের দাম বাড়িয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফলে প্রবাস ফেরত কর্মীদের ভোগান্তি এখন চরমে।

 বায়রার হিসেবমতে কোয়ারেন্টাইন বাবদ সরকারের ভর্তুকি শুধু দিলেই হবে না। প্রবাসীদের টিকা নিশ্চিত করতে হবে যে কোনমূল্যে। না হলে একদিকে যেমন প্রবাসীরা বিড়ম্বনা থেকে নিষ্কৃতি পাবেন না ঠিক তেমনি সরকারের ও অভিবাসনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না বলে ধারণা করছেন অভিবাসন খাতের বিশ্লেষকরা।

 বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button