Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

বিদেশগামী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়ার দাবী

বিদেশগামী শ্রমিকদের টিকিটের মূল্য স্থিতিশীল এবং অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত সমন্বয় পরিষদ বায়রার সাবেক ও বর্তমান নেতারা।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে সাবেক সভাপতি আবুল বাশার বলেন, সৌদি আরবে প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিন ফিস না দিয়ে প্রত্যেকের জন্য টিকা নিশ্চিতের করলে দেশের অর্থ দেশেই থাকবে।

এছাড়া, টিকিটের দাম বেশি হওয়ায় প্রবাসী কর্মিদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।  তাই প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান বায়রার নেতারা।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button