Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

 ওমানের বিপক্ষে ৩-০ গোলে হারলো বাংলাদেশ।

২২তম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির বাড়ানো আড়াআড়ি ক্রস গোলমুখে পেয়ে টোকায় জিকোকে পরাস্ত করেন মোহাম্মদ আল গাফরি।

বিরতির পর ৬০তম মিনিটে সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে পাওয়ার পর ডি-বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন। আট ম্যাচের ছয়টিতে হেরেছে বাংলাদেশ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল তারা।

৮ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বাছাই শেষ করল আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ওমান। ৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় ও ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তান চতুর্থ হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button